Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

2 weeks ago

Rupee’s decline continues: বুধবার দিনের শুরুতে ফের পতন টাকার দামে

Rupee Decline Continues
Rupee Decline Continues

 

মুম্বই, ২১ জানুয়ারি : শেয়ার বাজারে অস্থিরতা, বিশ্ব বাণিজ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার আবহে ফের টাকার দামে পতন। এর জেরে আমেরিকান ডলারের সাপেক্ষে রেকর্ড লো-তে নেমে গেল ভারতীয় মুদ্রা। বুধবার মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় দর হয়েছে ৯১.২৮। ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে বুধবার টাকার ওপেনিং হয় ৯১.০৫-তে। মঙ্গলবার ৭ পয়সা কমে ভারতীয় মুদ্রার ক্লোজিং হয়েছিল ৯০.৯৭-এ। শেষ ক্লোজিংয়ের থেকে ৩১ পয়সা কমে টাকা নেমেছে ৯১.২৮-এ। যা এখনও পর্যন্ত ডলারের সাপেক্ষে সর্বনিম্ন বিনিময় দর। ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রতি ডলারের সাপেক্ষে টাকার বিনিময় দর নেমেছিল ৯১.১৪-এ। এদিনের আগে যা ছিল সর্বনিম্ন।

টাকার দাম কমার পিছনে বাজারের অস্থিরতাকেই দায়ী করেছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক স্তরে গত কয়েক বছর ধরেই ভূ-রাজনৈতিক অস্থিরতা বজায় রয়েছে। তবে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে সম্প্রতি পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপের একাংশের মধ্যে বাণিজ্য নিয়ে জটিলতা বাড়ছে। এই সবের প্রভাবে সপ্তাহের শুরু থেকে শেয়ার বাজার নিম্নগামী। সেই সঙ্গে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ সরানোর প্রবণতা চাপ আরও বাড়িয়েছে টাকার উপরে। এ সবের সম্মিলিত প্রভাবেই ফের ধস টাকার দামে।

You might also like!