Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

9 months ago

Ladakh violence: স্বাভাবিক হচ্ছে লেহ-র পরিস্থিতি, লাদাখবাসীর উদ্দেশে চিঠি লিখলেন সোনম

Sonam Wangchuk
Sonam Wangchuk

 

লেহ, ৫ অক্টোবর : ধীরে ধীরে ছন্দে ফিরছে লেহ। বিগত প্রায় এক সপ্তাহ ধরে কোনও রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি। দৈনন্দিন কাজে বেরোচ্ছেন স্থানীয় মানুষজন। রবিবার সকালেও লেহ-র জীবনযাত্রা ছিল স্বাভাবিক। প্রশাসনের নজর রয়েছে সার্বিক পরিস্থিতির দিকে। এদিকে, তিনি জেলে থাকতে প্রস্তুত। তবে লেহতে বিক্ষোভের সময় চার জনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এমনই দাবি জানালেন জেলবন্দি সমাজকর্মী সোনম ওয়াংচুক। লেহবাসীর উদ্দেশ্যে এক বার্তায় সোনম জানিয়েছেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যান।’’ হিংসার পথ ছেড়ে গান্ধীবাদী অহিংসার পথে আন্দোলনের আহ্বান জানিয়েছেন সোনম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, লেহতে বিক্ষোভের সময় যে চার জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে যদি স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হয়, তবে তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত জেলে থাকতে প্রস্তুত।

You might also like!