Country

3 weeks ago

Akhilesh Yadav: বিজেপি চরম অহংকারে মত্ত, অখিলেশ যাদব

Akhilesh Yadav targets BJP ahead of monsoon session
Akhilesh Yadav targets BJP ahead of monsoon session

 

নয়াদিল্লি, ২০ জুলাই : বিজেপির সমালোচনায় সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবার সকালে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি 'সরকার'-এর মতো নয়, বরং 'অহংকার'-এর মতো কাজ করছে। অখিলেশের প্রশ্ন, একেই কি 'অমৃত কাল' বলা হচ্ছে?" সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, "ইতিহাসের পাতা উল্টে দেখলে দেখা যায়, বিদেশি লুটেরারা মন্দির লুট করত, বিশ্ববিদ্যালয় ধ্বংস করত এবং আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালাত। এখন বিজেপিও ঠিক সেই কাজই করছে। বিজেপি কোনও 'সরকার'-এর মতো নয়, বরং 'অহংকার'-এর মতো আচরণ করছে। তাঁরা চরম অহংকারে মত্ত। তাঁদের উচিত ছিল শিক্ষার্থীদের কথা শোনা। এ কেমন সরকার? একেই কি 'অমৃত কাল' বলা হচ্ছে?"

You might also like!