By-Election Results 2026: তামিলনাড়ু বিধানসভা উপনির্বাচন: মাদুরান্তকমে এগিয়ে টিভিকে, ধারাপুরমে এগোচ্ছে এআইএডিএমকে

Tamil Nadu By-Election Result 2026
Tamil Nadu By-Election Result 2026

 

চেন্নাই, ৯ অক্টোবর : তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। প্রথমে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হচ্ছে। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)-র ভোট গণনা করা হবে। মাদুরান্তকমে টিভিকে এবং ধারাপুরমে এআইএডিএমকে প্রার্থী এগিয়ে রয়েছেন। মাদুরান্তকম বিধানসভা কেন্দ্রে চতুর্থ দফার ভোটগণনায় টিভিকে ৪ হাজার ৫৫৩ ভোটে এগিয়ে রয়েছে। ডিএমকে দ্বিতীয় এবং এআইএডিএমকে তৃতীয় স্থানে রয়েছে।

দুটি কেন্দ্রের প্রার্থীদের প্রাপ্ত ভোট (শেষ পাওয়া তথ্য অনুযায়ী)

মাদুরান্তকম বিধানসভা কেন্দ্র:

মারগাধাম কুমারভেল – ১৫,৮৪৭ (টিভিকে)

পরানথামান – ১১,২৮৪ (ডিএমকে)

কানিতা সম্পথ – ৯,৮৩৮ (এআইএডিএমকে)

ধারাপুরম বিধানসভা কেন্দ্র:

ভানুমতী – ৯,১০৯ (এআইএডিএমকে)

সত্যভামা – ৮,১৮৬ (টিভিকে)

সুগন্যা – ৬,৬৯৩ (ডিএমকে)

কার্তিকা – ৫৩৬ (নাম তমিঝর কাচ্চি)

লক্ষ্মণন – ১৬০ (সিপিআই)

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…