Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

1 year ago

Rahul Gandhi: ভারতে সামাজিক ও অর্থনৈতিক সমতা আর নেই : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে সামাজিক ও অর্থনৈতিক সমতা আর নেই। একপ্রকার দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, "ইন্ডি জোটের আদর্শ দেশের সংবিধান নিয়ে এসেছিল, আমরা একসঙ্গে সংবিধানকে রক্ষা করি। আম্বেদকর জি বলেছিলেন, রাজনৈতিক সাম্য থাকলেও, সামাজিক ও অর্থনৈতিক সমতা না থাকলে রাজনৈতিক সাম্য নষ্ট হয়ে যাবে। এখন তা সবার সামনে। রাজনৈতিক সমতা শেষ হয়েছে। ভারতের সব প্রতিষ্ঠান দখল করা হয়েছে। সামাজিক সমতা আর নেই। অর্থনৈতিক সমতা আর নেই। সেজন্য, আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জাতিগত জনগণনা।"

রাহুল গান্ধী আরও বলেছেন, "আমরা দেশকে দেখাতে চাই, আপনি কার বুড়ো আঙুল কেটেছেন। আমরা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, কৃষক, শ্রমিকদের দেখাতে চাই, যাদের বুড়ো আঙুল কাটা হয়েছে। সুতরাং, আমাদের একটি জাতিগত জনগণনা হবে এবং ভারতে একটি নতুন ধরনের উন্নয়ন হবে।" রাহুল আরও বলেছেন, আমরা ৫০ শতাংশ সংরক্ষণের প্রাচীর ভাঙব এবং আমাদের জাতিগত জনগণনা করব। আপনারা যা খুশি বলতে পারেন।"

You might also like!