Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

3 weeks ago

Nitin Nabin: ‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজরাটেও নতুন ‘সেনাপতি’ নীতীনের

BJP president Nitin Nabin
BJP president Nitin Nabin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে বিধানসভা নির্বাচন। সেই ভোটের কথা মাথায় রেখেই তিন রাজ্যের সংগঠনে বড় রদবদল করল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন এই তিন রাজ্যের জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত ‘সোনাপতি’ নিয়োগ করেছেন। ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দলীয় কাঠামোয় সমন্বয় বাড়ানোই এই নিয়োগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তিন রাজ্যেই নির্বাচনী প্রস্তুতিকে আরও গতি দিতে নীতীনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিক মহল। 

মঙ্গলবার বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপির ইন-চার্জ করা হয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওয়াড়েকে। কো-ইন-চার্জ করা হয়েছে নব নিযুক্ত সর্বভারতীয় সম্পাদক জগদীশ ঈশ্বরভাই প্যাটেলকে। পাঞ্জাবে দলের ইন-চার্জ হিসাবে নিয়োগ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ সতীশ পুনিয়াকে। অন্যদিকে, গুজরাটে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তরুণ চুঘকে।

যোগীরাজ্যে নতুন মুখ আনার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছিল। এর জেরে সে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। এমনকী গেরুয়া শিবিরকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল শক্তঘাঁটি অযোধ্যাতেও। আগামী বছর উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা ভোট।তার আগে যোগীরাজ্যের সংগঠনকে ঢেলে সাজাতে তৎপর নীতীন। পুরনো ভুলত্রুটির অবসান ঘটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে ভোটের ময়দানে ঘুরে দাঁড়ানোই এখন মূল লক্ষ্য গেরুয়া শিবিরের। অন্যদিকে, এবার পাঞ্জাবকে পাখির চোখ করেছে বিজেপি। পাঞ্জাব দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। তাই সে রাজ্যেও নয়া মুখ এনে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিলেন নীতীন।

You might also like!