Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Country

1 year ago

Atishi Marlena: রমেশ বিধুরি ভোটে লড়ছেন না, গুন্ডামি করছেন : অতিশী মারলেনা

Atishi Marlena
Atishi Marlena

 

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : দিল্লির কালকাজি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রমেশ বিধুরির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, রমেশ বিধুরি ভোটে লড়ছেন না, তিনি গুন্ডামি করছেন।

অতিশী বলেছেন, "কালকাজি নির্বাচনী এলাকার সর্বত্রই বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও লোকজন নিজেদের রমেশ বিধুরির ভাগ্নে বলে দাবি করে, এএপি কর্মীদের হয়রানি করছে। রমেশ বিধুরি একজন এএপি কর্মীকে ডেকে তাঁকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন। যখন সে বলেছিল, তিনি এখন এএপি এবং অতিশীর সঙ্গে আছেন, তখন বিধুরি বলেন এটি সন্ত্রাসীদের দল এবং অতিশী ৮ ফেব্রুয়ারির পরে জেলে যাবে। বিজেপি প্রার্থী রমেশ বিধুরি, তার কর্মী ও ভাগ্নেরা নির্বাচনে লড়ছেন না, গুন্ডামি ছড়াচ্ছেন।"


You might also like!