Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

2 weeks ago

Rahul Gandhi: সেলফি তুলছিলেন রাহুল, আচমকাই জড়িয়ে ধরে চুমু! মুহূর্তেই ভাইরাল ভিডিও

The scene unfolded at Rahul Gandhi's 'Chhatron Ki Goonj' event in Pune
The scene unfolded at Rahul Gandhi's 'Chhatron Ki Goonj' event in Pune

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছাত্রদের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে উপস্থিত তরুণদের মন জয় করেন রাহুল গান্ধী। বক্তব্য শেষ হওয়ার পর তাঁকে ঘিরে ধরেন একদল তরুণী। হাসিমুখে তাঁদের সঙ্গে সেলফিও তুলছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেই সময় আচমকাই এক তরুণী রাহুল গান্ধীর গালে চুম্বন করে বসেন। মুহূর্তের সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং পরে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

পুণেতে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে শনিবার বক্তব্য রাখেন রাহুল। বলেন, নারীদের শুধুমাত্র কোনও পুরুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পরিচিত করা হলে তাঁদের স্বতন্ত্র সত্তা ও ব্যক্তিস্বাধীনতাকে খাটো করা হয়। তাঁর মতে, ভারতের নারীদের নিজেদের জীবন, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত। তিনি মনুস্মৃতির নারী-সংক্রান্ত কিছু বিধানের উল্লেখ করে বলেন, সেখানে নারীর স্বাধীনতার পরিবর্তে পুরুষের অধীনতার যে ধারণা তুলে ধরা হয়েছে, তা বর্তমান ভারতের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর এই মন্তব্য গোটা দেশের নারী সমাজের কাছেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। 

ওই বক্তব্য শেষ হতেই একদল তরুণী মঞ্চে উঠে আসেন। রাহুলের সঙ্গে কথা বলেন তাঁরা। সেলফির আবদারও জানান। বরাবরের মতো হাসিমুখে সেলফি তুলছিলেন রাহুল। সেসময়ে এগিয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরেন এক তরুণী। চুমু খেয়ে বসেন কংগ্রেস সাংসদকে। হেসে ফেলেন রাহুল। ওই তরুণীর সঙ্গে বেশ খানিকক্ষণ কথাও বলেন তিনি। মিষ্টি এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই দেখে নেটিজেনদের অনেকে বলছেন, আসলে রাহুলের আশেপাশে নিরাপদ বোধ করেন মহিলারা তাই এইভাবে চুম্বন করতে পারে। 

উল্লেখ্য, এই অনুষ্ঠানে শুধু মনুস্মৃতির সমালোচনা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন রাহুল। তিনি বলেন, ‘দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অশ্লীল গালিগালাজ মেয়েরাও করেছে, ছেলেরাও করেছে। অথচ প্রধানমন্ত্রী শুধু মেয়েদের গালিগালাজ নিয়ে আপত্তি জানিয়েছেন, কালচালার শক হিসাবে দেখেছেন। এমন ভাব যেন ছেলেরা অশ্রাব্য কথা বললে তাতে আপত্তি নেই। মেয়েরা বললেই যত আপত্তি। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।” এই মন্তব্যে আগামী দিনে বিতর্ক বাঁধতে পারে বলেও মনে করা হচ্ছে। 

You might also like!