Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

10 months ago

Vice President Election 2025: রাম মন্দিরে পুজো দিলেন রাধাকৃষ্ণন, জয় নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ প্রার্থী

C P Radhakrishnan
C P Radhakrishnan

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণন মঙ্গলবার সকালে দিল্লির লোধি কলোনির শ্রী রাম মন্দিরে পূজার্চনা করলেন। নিজের জয় নিয়ে তিনি প্রবল আত্মবিশ্বাসী। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে এদিন সকালে লোধি রোড এলাকার শ্রী রাম মন্দিরে প্রার্থনা করেন ও ভগবানের আশীর্বাদ নেন এনডিএ মনোনীত প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণণ।

এনডিএ মনোনীত প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণণ বলেছেন, "নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এটি ভারতীয় জাতীয়তাবাদের জন্য একটি বড় বিজয় হতে চলেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা চাই ভারত 'বিকশিত ভারত' হয়ে উঠুক।" উল্লেখ্য, রাধাকৃষ্ণণ এদিনের উপরাষ্ট্রপতি ভোটগ্রহণ এবং গণনার জন্য কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু এবং জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝাকে তাঁর পোলিং এজেন্ট হিসেবে মনোনীত করেছেন।

You might also like!