Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

3 weeks ago

Prince Rahim Aga Khan V Begins India Visit: বুধবার থেকে ভারত সফরে প্রিন্স রহিম আগা খান পঞ্চম

Prince Rahim Aga Khan
Prince Rahim Aga Khan

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর: নিজারি ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা প্রিন্স রহিম আগা খান পঞ্চম বুধবার থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন। উপরাষ্ট্রপতির আমন্ত্রণে তাঁর এই সফর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করবেন। উল্লেখ্য, ৫০-তম ইমাম হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রিন্স রহিম আগা খান পঞ্চমের এটিই প্রথম ভারত সফর। তিনি নিজারি ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক ইমাম।

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিল্লিতে আগা খান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারত সফরকালে তিনি আহমেদাবাদ, মুম্বই এবং হায়দরাবাদেও যাবেন। এই শহরগুলিতে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।

You might also like!