Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Country

2 weeks ago

26/11 Mumbai terror attacks: সন্ত্রাসবাদের নিন্দা করে সমৃদ্ধ ভারত গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

President Droupadi Murmu
President Droupadi Murmu

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : মুম্বইয়ে ২৬/১১-র ভয়াবহ সন্ত্রাসী হামলার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সন্ত্রাসবাদের নিন্দা করে শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, "২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার বার্ষিকীতে, আমি সেই সাহসী জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যারা আমাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। দেশ কৃতজ্ঞচিত্তে তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে।"

রাষ্ট্রপতি বিশেষ আহ্বান জানিয়ে এক্স-এ জানান, "আসুন আমরা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। আসুন আমরা একটি শক্তিশালী এবং আরও সমৃদ্ধ ভারত গড়ে তোলার সংকল্প নিয়ে অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাই"।

You might also like!