Country

2 weeks ago

PM Modi to visit Tamil Nadu: পয়লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে প্রধানমন্ত্রী মোদী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে যাবেন। ১ মার্চ, রবিবার পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী মাদুরাই যাবেন, সেখানে তিনি ৪,৪০০ কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

রবিবার বিকেলে প্রধানমন্ত্রী তিরুপুরনকুন্দ্রামে আরুলমিগু সুব্রক্ষ্মণ্যস্বামী মন্দিরে পুজার্চনায় যোগ দেবেন। পুদুচেরিতে পরিকাঠামোকে শক্তিশালী করা, শহরের পরিষেবা বৃদ্ধি, শিল্পোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সেখানকার সুস্থায়ী বিকাশে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। পিএম ই-বাস সেবা উদ্যোগের অঙ্গ হিসেবে ই-বাস পরিষেবা চালু করবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে স্মার্ট সিটি মিশনের অধীন উদ্যোগ এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীদের জন্য আশ্রয় গড়ে তোলা, নিকাশি ব্যবস্থা এবং নলবাহিত পরিশ্রুত পাণীয় জল সরবরাহ প্রকল্পেরও তিনি সূচনা করবেন। এছাড়াও একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

You might also like!