Country

3 weeks ago

Parliament Monsoon Session 2026: বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, হট্টগোল বিরোধীদের

Parliament Monsoon Session
Parliament Monsoon Session

 

নয়াদিল্লি, ২০ জুলাই : বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল হয়ে উঠল সংসদ। লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন বিরোধী দলের সাংসদরা। সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে অযোধ্যা ও নিট ইস্যুতে উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভা। দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "প্রশ্নপত্র ফাঁস এবং নিট পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে আমার মতামত তুলে ধরার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। এটি শিক্ষার্থীদের বিষয়; আমি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। এই দাবিতে হাজার হাজার শিক্ষার্থী যন্তর মন্তরে সমবেত হয়েছে। সেখানে লাঠিচার্জ করা হয়েছে। সরকার শক্তি প্রয়োগ করে কণ্ঠস্বর দমন ও তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।" লোকসভার অধিবেশনও দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সাংসদদের প্রতিবাদের মধ্যেই স্পিকার ওম বিড়লা বলেন, "দয়া করে আপনারা নিজ নিজ আসনে বসুন। কক্ষ পরিচালনায় সহযোগিতা করুন।"

You might also like!