Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

7 months ago

Winter Session Day 2: শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন, এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে ধর্না বিরোধীদের

Opposition MPs Stage Protest In Parliament
Opposition MPs Stage Protest In Parliament

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর : শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে, মঙ্গলবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে ধর্না দিলেন বিরোধীরা। এদিন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। "ভোট চুরি বন্ধ করুন", এই স্লোগান দিতে থাকেন বিরোধীরা।

কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এদিন সঞ্চার সাথী অ্যাপ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "এটা একটা গুপ্তচরবৃত্তির অ্যাপ। এটা হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার আছে। প্রত্যেকেরই গোপনীয়তার অধিকার থাকা উচিত, তাঁরা এই দেশকে সব ধরণের একনায়কতন্ত্রে পরিণত করছে। সংসদ কাজ করছে না, কারণ সরকার কোনও বিষয়ে কথা বলতে দিচ্ছে না। বিরোধী দলকে দোষ দেওয়া খুব সহজ। তাঁরা কোনও বিষয়ে কোনও আলোচনার অনুমতি দিচ্ছে না। একটি সুস্থ গণতন্ত্র আলোচনার দাবি করে।"

You might also like!