Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

2 weeks ago

Caste census issue: জাতগণনার প্রশ্নপত্র নিয়ে আপত্তি! মোদিকে চিঠি রাহুল-খাড়গের, পুনর্বিবেচনার দাবি

Mallikarjun Kharge & Rahul Gandhi
Mallikarjun Kharge & Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   প্রস্তাবিত জাতগণনা পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গোটা প্রক্রিয়াটি নতুন করে পর্যালোচনা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন তাঁরা। কংগ্রেসের অভিযোগ, জাতগণনার জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, তার বেশ কিছু প্রশ্নই স্পষ্ট নয় এবং বিভ্রান্তি তৈরি করতে পারে। অনেক প্রশ্নের নির্দিষ্ট বা একক উত্তর দেওয়াও সম্ভব নয় বলে দাবি তাঁদের। এই কারণেই জাতগণনার তথ্য সংগ্রহের পদ্ধতি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন রাহুল ও খাড়গে। 

মোদিকে লেখা চিঠিতে রাহুল এবং খাড়গে জাতগণনার তথ্য সংগ্রহের ক্ষেত্রে সরকারের ‘ওপেন এন্ডেড’ প্রশ্ন ব্যবহারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁরা জানিয়েছেন, সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত নীতি প্রণয়ন এবং বিভিন্ন সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত জরুরি। তাঁদের যুক্তি, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনও উত্তর হয় না এমন প্রশ্ন রাখা হলে গোটা প্রক্রিয়ায় বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হতে পারে। কারণ, একই জাতি দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন নাম, উপ-জাতি বা বানানে পরিচিত হতে পারে। তাঁরা সতর্ক করেছেন, যদি একই জাতির সদস্যরা আদমশুমারির সময় ভিন্ন ভিন্ন নাম উল্লেখ করেন, তবে সংগৃহীত তথ্যে তাঁদের আলাদা সম্প্রদায় হিসাবে চিহ্নিত হতে পারেন।এর ফলে দেশে লক্ষ লক্ষ জাতির উদ্ভব হতে পারে এবং গোটা প্রক্রিয়াটি অস্পষ্ট হয়ে উঠবে। 

রাহুল ও খাড়গে বলেন, “এ ধরনের অসামঞ্জস্যের কারণে বিভিন্ন সম্প্রদায়ের জনসংখ্যার ভুল হিসাব পাওয়া যেতে পারে। এর ফলে শিক্ষা, কর্মসংস্থান, কল্যাণমূলক কর্মসূচি, উন্নয়ন পরিকল্পনা এবং সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত সরকারি নীতিমালার ক্ষেত্রে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে।” বিকল্প হিসাবে কংগ্রেস নেতাদের প্রস্তাব, উত্তরদাতাদের অবাধে জাতের নাম লেখার সুযোগ না দিয়ে সরকার যেন জাতের একটি নির্দিষ্ট তালিকা ব্যবহার করে। তাঁরা একটি ‘ড্রপ-ডাউন’ অপশন রাখারও পরামর্শ দিয়েছেন, যেখান থেকে উত্তরদাতারা তাঁদের জাত নির্বাচন করতে পারবেন। তাঁদের দাবি, এর ফলে গোটা প্রক্রিয়াটি সুস্পষ্ট হবে।

You might also like!