Breaking News
 
CM Suvendu Adhikari: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোয় অনুদান ১ লক্ষ, অষ্টমীতে মদ বন্ধ! কার্নিভ্যাল-ডিজেতেও ‘না’, বড় ঘোষণা শুভেন্দুর Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’ CM Suvendu Adhikari: বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি হানা! ভাতা বন্ধ থেকে জেল, বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের Suvendu Adhikari: ধুলিয়ান কাণ্ডে ‘জিরো টলারেন্স’! সিআইডির হাতে তদন্ত, সুজিতের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি CM Suvendu Adhikari: একসঙ্গে একাধিক ক্ষেত্রে বেতন বৃদ্ধি! বন সহায়ক, প্যারা টিচারদের পর আর কারা পেলেন সুখবর?

 

Country

6 months ago

PM Modi Congratulates: সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ড, রব-কে অভিনন্দন মোদীর

PM Modi Congratulates Dutch PM Rob Jetten On Assuming Office
PM Modi Congratulates Dutch PM Rob Jetten On Assuming Office

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : নেদারল্যান্ডে সোমবার নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। ৩৮ বছর বয়সী মধ্যপন্থী রব জেটেন দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অক্টোবরের নির্বাচনে জেটেন চমকপ্রদ জয় অর্জন করেন। নির্বাচনে জয়লাভের পর জেটেন বলেন, দেশের অগ্রগতিই তাঁর কাছে প্রথম অগ্রাধিকার।

নেদারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের জন্য রব জেটেনকে অভিনন্দন। ভারত ও নেদারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত সম্পর্ক রয়েছে। আমাদের দুই দেশ এবং জনগণের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও গতিশীল করার জন্য আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

You might also like!