Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

7 months ago

Narendra Modi : অন্যের উপর ভরসা নয়, নিজের শক্তি বাড়ান: মোদীর চমকপ্রদ বার্তা

Narendra Modi
Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “কোনও দেশ যত বেশি অন্যের ওপর নির্ভরশীল হবে, তার উন্নয়নের পথে তত বাধা আসবে।” বৃহস্পতিবার দেশবাসীকে আত্মনির্ভরতার গুরুত্ব বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বার্তা দেন। সরাসরি কোনও দেশের নাম না উল্লেখ করলেও, ভারত-আমেরিকা সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর মন্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মোদী স্পষ্ট করেছেন, ভারতের জন্য আর অন্যের ওপর নির্ভরশীল থাকা কোনো বিকল্প নয়।

বাণিজ্যকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে গত কয়েক মাস ধরে এক কূটনৈতিক চাপানউতর চলছে। রাশিয়া থেকে ভারতের তেল কেনা পছন্দ নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর জন্য ‘জরিমানা’ বাবদ আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন তিনি। মার্কিন শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের বিভিন্ন ক্ষেত্রের রফতানিতে। এই পরিস্থিতি বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে এক কর্মসূচিতে বক্তৃতার সময় ফের নিজের অবস্থান বুঝিয়ে দিলেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, “ভারতের মতো দেশের কারও উপর নির্ভর করে থাকা উচিত নয়। গোটা বিশ্বে (আর্থিক উন্নয়নে) অনিশ্চয়তা এবং ব্যাঘাত ঘটলেও, ভারতের উন্নতি ছিল চোখে পড়ার মতো। কোনও ব্যাঘাত আমাদের বাধা দিতে পারেনি। বরং এই পরিস্থিতিতেও আমরা নতুন দিকের সন্ধান চালিয়েছি। এই সকল প্রতিকূলতার মাঝেও ভারত আগামী কয়েক দশকের জন্য নিজের ভিত মজবুত করছে।” এর পরেই মোদীর সংযোজন, “আমাদের মন্ত্র হল আত্মনির্ভর ভারত। পরনির্ভরতার চেয়ে বড় অসহায়তা কিছু হয় না। কোনও দেশ অন্যের উপর যত বেশি নির্ভর করে, তার উন্নয়নের সঙ্গেও তত আপস করা হয়।”

ভারত ও আমেরিকার শুল্কসংঘাতের প্রেক্ষাপটে দেশবাসীর কাছে আবারও আত্মনির্ভরতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে তিনি দেশের পরনির্ভরতাকেই ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে উল্লেখ করেছিলেন। এবার গুজরাতের ভাবনগরের জনসভা থেকে তিনি বললেন, “বিশ্বে আমাদের বড় কোনো শত্রু নেই। আমাদের একমাত্র প্রকৃত শত্রু হল অন্য দেশের ওপর নির্ভরতা। এটি আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের প্রত্যেককে মিলে এই শত্রুকে হারাতে হবে।”

You might also like!