Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

9 months ago

Kunal Kamra News:কুণালকে ফের সমন পাঠালো মুম্বই পুলিশ, এবার ৫ এপ্রিল হাজিরা নির্দেশ

Kunal Kamra News
Kunal Kamra News

 

মুম্বই, ২ এপ্রিল : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে 'মজা' করার অভিযোগে বেজায় অস্বস্তিতে রয়েছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাকে বুধবার ফের সমন পাঠালো মুম্বই পুলিশ। এবার পুলিশের পক্ষ থেকে সমনে জানানো হয়েছে, আগামী ৫ এপ্রিল ''গদ্দার'' মন্তব্যের জন্য তাঁকে পুলিশের মুখোমুখি হতে হবে।

এই নিয়ে কুণাল কামরাকে ৩টি নোটিশ পাঠালো মুম্বই পুলিশ। এর আগে বিবৃতি রেকর্ড করানোর জন্য কুণালকে দু'বার ডেকেছিল পুলিশ। কিন্তু, একবারও তিনি হাজিরা দেননি। তাই তৃতীয়বারের জন্য সমনের নোটিশ পাঠানো হয়েছে। এবার তাঁকে আগামী ৫ এপ্রিল ডাকা হয়েছে। উল্লেখ্য, এর আগে কুণাল ২ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা প্রত্যাখ্যান করে, তাকে ৩১ মার্চ হাজিরা দিতে বলা হয়েছিল।

You might also like!