Country

1 week ago

Mark Carney India Visit: হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও মার্ক, দ্বিপাক্ষিক বৈঠক দুই প্রধানমন্ত্রীর মধ্যে

Mark Carney meets Narendra Modi
Mark Carney meets Narendra Modi

 

নয়াদিল্লি, ২ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন সকালে হায়দরাবাদ হাউসে এসে পৌঁছলে কানাডার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর তাঁরা জোর দিয়েছেন। এদিন প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও মিলিত হন নরেন্দ্র মোদী ও মার্ক কার্নি। ভারত ও কানাডার মধ্যে বেশ কিছু মউ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!