Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

2 days ago

Himachal Tourist Rush: সপ্তাহান্তে মানালিতে উপচে পড়া পর্যটকদের ভিড়, তীব্র যানজট পাহাড়ি রাস্তায়

Long weekend triggers huge jams on Shimla and Badrinath routes
Long weekend triggers huge jams on Shimla and Badrinath routes

 

মানালি (হিমাচল প্রদেশ), ৩ অক্টোবর : ছুটির আমেজে পাহাড়ি সৌন্দর্যের স্বাদ নিতে হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মানালিতে উপচে পড়ছে মানুষের ভিড়। টানা ছুটির সুযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক এসে ভিড় জমিয়েছেন এই শৈলশহরে। পর্যটকদের ব্যাপক আগমনের কারণে পাহাড়ি রাস্তায় শুরু হয়েছে তীব্র যানজট, যার জেরে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের।

মানালি শহরের প্রবেশপথ, মল রোড এবং সংলগ্ন প্রধান সড়কগুলিতে শত শত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে সোলাং ভ্যালি এবং অটল টানেলমুখী রাস্তায় যানবাহনের গতি কার্যত থমকে দাঁড়ায়। দীর্ঘক্ষণ গাড়ির লাইনে আটকে পড়ে ভোগান্তির শিকার হন পর্যটকরা। যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্র্যাফিক পুলিশ ও পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে। স্থানীয় হোটেল, রিসর্ট ও হোমস্টেগুলিতেও পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

You might also like!