Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

1 week ago

Sikkim landslide: সিকিমে মুষলধারে বৃষ্টির জেরে ধস রিম্বি গ্রামে

A screengrab taken from the visuals of the Sikkim landslide
A screengrab taken from the visuals of the Sikkim landslide

 

গ্যাংটক, ২৫ সেপ্টেম্বর : পশ্চিম সিকিমের গেজিং জেলার রিম্বি গ্রামে একটানা মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস নেমেছে। এই ধসের কারণে গ্রামের একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ঝুঁকিপূর্ণ বাড়ির লোকজন নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির কারণে রিম্বি গ্রামে ভূমিধস, ভূমি অবনমন এবং ফাটল ধরার প্রবণতা বাড়ছিল। বৃহস্পতিবার রাতে একটি বড় ভূমিধসের পর গ্রামের বিভিন্ন এলাকার বাড়িঘর এবং অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ভূমিধসে স্থানীয় বহু পরিবার প্রভাবিত হয়েছে। ভূমিধসের কারণে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিছু পরিবার আত্মীয়দের বাড়িতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে মাটি এখনও অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ধস নামার আশঙ্কায় স্থানীয় মানুষকে সতর্ক থাকার বিষয়ে জানানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

শুক্রবার সকালে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, সরকার রিম্বির মানুষের পাশে দৃঢ়ভাবে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রিম্বির বাসিন্দাদের দুর্ভোগ ও অনিশ্চয়তা তিনি বুঝতে পারছেন। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। প্রবল বর্ষণের সময় সবাইকে সতর্ক ও নিরাপদ থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা তথ্য ও নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এই কঠিন পরিস্থিতিতে তিনি একে অপরকে সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্যও আবেদন করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি রিম্বির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবেন।

You might also like!