Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Country

3 weeks ago

BMC election 2026 results: মুম্বইয়ে বিজেপি জিতেছে, এটা ধরে নেওয়া উচিত নয়; মন্তব্য সঞ্জয় রাউতের

Shiv Sena (UBT) leader Sanjay Raut
Shiv Sena (UBT) leader Sanjay Raut

 

মুম্বই, ১৭ জানুয়ারি : বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি)-এর ভোটের ফলাফল প্রসঙ্গে মুখ খুললেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, মুম্বইয়ে বিজেপি জিতেছে, এটা ধরে নেওয়া উচিত নয়। শনিবার সঞ্জয় রাউত বলেন, "মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর (দেবেন্দ্র ফড়নবিস) অসীম ক্ষমতা; তাঁর কাছে পুলিশ আছে, তাঁর হাতে আরও অনেক লোক এবং সম্পদ আছে, তাঁর কাছে টাকা আছে, তাঁর কাছে সবকিছু আছে। এমনকি যদি অন্য কোনও মুখ্যমন্ত্রী হতেন, ফলাফল একই রকম হত।"

সঞ্জয় বলেন, "সবচেয়ে বড় লড়াই ছিল মুম্বইতে। আমাদের ধরে নেওয়া উচিত নয় যে, বিজেপি মুম্বইতে জিতেছে। এটা ভারসাম্যপূর্ণ। এমএনএস কম আসন পেয়েছে; তাদের প্রায় ১৫টি পাওয়া উচিত ছিল, আমার মনে হয় এটাই। আমরা খুব কম ব্যবধানে ১০ থেকে ১৫টি আসন হেরেছি। কিন্তু বিএমসি-তে, বিরোধীদের শক্তি শাসক দলের সমান। আমাদের ভেতরে ১০৫ জন লোক আছে। এই লোকেরা কী করবে? তারা মুম্বই বিক্রি করতে পারবে না। আমরা সেখানে বসে আছি। আমাদের যদি প্রাণও দিতে হয়, তবুও আমরা এই ঠিকাদারদের শাসন শেষ করব।"

You might also like!