Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

1 week ago

Rajnath Singh:কঠিন সময়ে নেপালকে সাহায্য করতে ভারত প্রস্তুত : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

লখনউ : কঠিন সময়ে নেপালকে সাহায্য করতে ভারত প্রস্তুত, বিপর্যয়ে বিধ্বস্ত প্রতিবেশী দেশের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিং। শনিবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং বলেন, "নেপালের সংকটময় পরিস্থিতি কেবল সে দেশের জনগণকেই নয়, বরং ভারতকেও উদ্বিগ্ন করে তুলেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, যে কোনও ধরনের সহায়তার প্রয়োজন হলে ভারত তা প্রদানে প্রস্তুত; এবং আমরা ইতিমধ্যেই ধারাবাহিকভাবে সহায়তা পাঠানো শুরু করেছি।"

প্রাণের সন্ধানে হড়পা বানে বিধ্বস্ত নেপালে জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শনিবার দুপুর পর্যন্ত নেপাল ও তিব্বত মিলিয়ে মোট ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এই দুঃসময়ে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করেছে ভারত। শুরু থেকেই ভারত সরকার জানিয়েছে দুঃসময়ে নেপালের সরকার ও সে দেশের জনগণের পাশে রয়েছে ভারত।

You might also like!