Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

7 months ago

Narendra Modi: ভারত জ্ঞান ও দক্ষতার দেশ, প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ৪ অক্টোবর: ভারত জ্ঞান ও দক্ষতার দেশ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জ্ঞান ও দক্ষতার এই বুদ্ধিবৃত্তিক শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি এবং যখন এই জ্ঞান এবং দক্ষতা দেশের প্রয়োজনের সঙ্গে একত্রিত হয়, তখন প্রভাব বহুগুণ বেড়ে যায়। প্রধানমন্ত্রী মোদী শনিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়াও পিএম সেতু প্রকল্পের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "একবিংশ শতাব্দীর দাবি হলো, দেশের চাহিদার কথা মাথায় রেখে আমাদের স্থানীয় মেধা, স্থানীয় সম্পদ ও স্থানীয় জ্ঞানকে দ্রুত এগিয়ে নিতে হবে এবং এতে আমাদের হাজার হাজার আইটিআই-এর বিরাট ভূমিকা রয়েছে।" মোদী বলেছেন, পিম-সেতু প্রকল্প আজ চালু হয়েছে। সারা দেশে আমাদের এক হাজারেরও বেশি আইটিআই এর দ্বারা উপকৃত হবে। এই আইটিআইগুলিকে পিএম-সেতুর মাধ্যমে আপগ্রেড করা হবে। পিএম সেতু প্রকল্প ভারতের যুবকদের বৈশ্বিক দক্ষতার চাহিদার সঙ্গে সংযুক্ত করবে।

You might also like!