Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

1 week ago

Himachal Rain Fury: বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল; রাজ্যজুড়ে বন্ধ শতাধিক রাস্তা, জল সরবরাহ প্রকল্পও ব্যাহত

Himachal monsoon toll reaches 98 as rains block 99 roads across state
Himachal monsoon toll reaches 98 as rains block 99 roads across state

 

শিমলা, ২৬ আগস্ট : বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাজ্যজুড়ে বৃষ্টিজনিত কারণে বন্ধ রয়েছে শতাধিক রাস্তা। ব্যাহত হয়েছে জল সরবরাহ প্রকল্পও। বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি হয়েই চলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে ৯৯টি রাস্তা এখনও বন্ধ রয়েছে এবং প্রায় সাতটি ট্রান্সফরমার ও ৬টি পানীয় জল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে আছে।

রাজ্য জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া সড়কগুলির মধ্যে মান্ডিতে ৪৪টি, কুল্লুতে ২৩টি, সিরমাউরে ১২টি, কাংড়ায় ৭টি, চাম্বায় ৫টি, উনায় ৪টি, শিমলায় ৩টি এবং লাহুল ও স্পিতিতে একটি সড়ক রয়েছে। একইভাবে, অচল হয়ে পড়া ট্রান্সফরমারগুলোর মধ্যে কাংড়া ও চাম্বায় তিনটি করে এবং শিমলায় একটি ট্রান্সফরমার রয়েছে। এছাড়া, শিমলায় তিনটি, হামিরপুরে দুটি এবং কাংড়ায় একটি পানীয় জল সরবরাহ প্রকল্প ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বৃষ্টিপাত।

You might also like!