Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Country

2 weeks ago

Ayodhya flag hoisting: রামমন্দিরে ধ্বজারোহণ মঙ্গলবার, সুরক্ষা আঁটোসাঁটো অযোধ্যায়

Ayodhya all decked up for grand flag hoisting to mark completion of Ram temple
Ayodhya all decked up for grand flag hoisting to mark completion of Ram temple

 

অযোধ্যা, ২৪ নভেম্বর : অপেক্ষা এবার শেষ হতে চলেছে, মঙ্গলবার অযোধ্যার রাম মন্দিরের ১৬১ ফুট উঁচু চূড়ায় স্থাপিত ৪২ ফুট দীর্ঘ স্তম্ভে একটি বিশাল গেরুয়া রঙের ধ্বজা বা পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত উপস্থিত থাকবেন।

দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ‘অভিজিৎ মুহূর্ত’ রয়েছে। অভিজিৎ মুহূর্তেই রামের জন্ম হয়েছিল। তাই এই সময়টিকেই ‘ধ্বজারোহণ’ অর্থাৎ, পতাকা উত্তোলনের জন্য নির্ধারণ করা হয়েছে। বোতাম টিপে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পতাকাটি উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। ১০ সেকেন্ডের মধ্যে তা রাম মন্দিরের মাথায় উড়তে শুরু করবে।

ইতিমধ্যেই অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আগামীকাল ধ্বজারোহণ অনুষ্ঠানের আগে শ্রী রাম জন্মভূমি মন্দিরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স-এর দল মোতায়েন করা হয়েছে। পুণ্যার্থীদের আগমনও শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়।

You might also like!