Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

1 week ago

Mumbai-Howrah Train Fire: মুম্বই থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন, তদন্তে রেল

Fire breaks out in empty train coach at CSMT yard Mumbai
Fire breaks out in empty train coach at CSMT yard Mumbai

 

মুম্বই, ৩০ সেপ্টেম্বর : মুম্বই থেকে হাওড়াগামী সিএসএমটি-হাওড়া ১২২৬১ দুরন্ত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। বুধবার ভোরে আচমকাই ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লেগে যায়। ট্রেনটি তখন সিএসএমটি রেলইয়ার্ডে ছিল। সেখান থেকে স্টেশনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময়েই এই আগুন লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লাগার ঘটনায় হুলস্থুল পডে যায় রেলইয়ার্ডের কর্মীদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল আসে। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

You might also like!