Breaking News
 
TMC :‘বুলডোজার সংস্কৃতি’র বিরুদ্ধে সরব তৃণমূল, হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদ ঘিরে বিক্ষোভের ডাক Abhishek Banerjee :‘বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না’, পুর-নোটিস ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলন চলবে CM Suvendu Adhikari : ডিভিসিতে রাজ্যের প্রতিনিধি বদল শুভেন্দুর, ‘ম্যান-মেড বন্যা’ নিয়ে মমতার তীব্র কটাক্ষ Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের

 

Country

2 weeks ago

Srinagar-Katra Vande Bharat: শ্রীনগর-কাটরা বন্দে ভারতের সম্প্রসারিত নিময়িত যাত্রা শুরু, সুরক্ষা জোরদার

Jammu-Srinagar Vande Bharat starts for public
Jammu-Srinagar Vande Bharat starts for public

 

জম্মু, ২ মে : জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবা শনিবার থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শনিবার সকাল থেকে নিয়মিত এই ট্রেনের যাত্রা শুরু হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বৃহস্পতিবার জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করেন। আর শনিবার থেকে শুরু হল নিয়মিত যাত্রা।

এই ট্রেনটি আগে শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত চলত, সেটি এখন থেকে একেবারে জম্মু তাওয়াই পর্যন্ত চলবে। এর ফলে দেশের সবচেয়ে আধুনিক ট্রেনটি সরাসরি জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর এবং রেলকেন্দ্রে এসে পৌঁছবে। আগে এতে ৮টি কোচ ছিল, যা এখন বাড়িয়ে ২০টি কোচ করা হয়েছে। এক যাত্রী বলেন, "এতে অনেক সময় বাঁচবে এবং বহু মানুষ উপকৃত হবেন। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য এটি একটি উন্নততর উপায় এবং পর্যটনের জন্যও এটি ভালো।" ওপর এক যাত্রী বলেন, "এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্বোধনের পর, এই ট্রেনটি নিয়মিত চলাচল শুরু করেছে এবং আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"

You might also like!