Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

2 weeks ago

SIR citizenship case: ‘এসআইআরে নাম বাদ মানেই নাগরিকত্ব বাতিল নয়’! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Supreme Court
Supreme Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এসআইআর প্রক্রিয়ায় কতগুলি মামলা ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে এবং বাদ পড়া কতজনের নাম পরবর্তীতে ভোটার তালিকায় ফের যুক্ত করা হয়েছে, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানির সময় জাতীয় নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। এদিন আদালত স্পষ্ট করে জানায়, এসআইআরে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তাঁর নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। তাই শুধুমাত্র তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে সংশ্লিষ্ট বাসিন্দাদের সরকারি প্রকল্প বা পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না বলেও পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। 

বাংলায় এসআইআরে বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। যদিও তাঁদের অধিকাংশেরই দাবি, দীর্ঘদিন ধরে এরাজ্যে থাকছেন তাঁরা। রয়েছে বৈধ নথিও। ফলত এসআইআরে নাম বাদ পড়ায় তাঁদের মনে জাঁকিয়ে বসে দেশছাড়া হওয়ার আতঙ্ক। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়।  যাদের নাম এসআইআরের প্রাথমিক পর্বে বাদ চলে গিয়েছে, তাঁরা নতুন করে নাম তোলার আবেদন করতে পারেন এই ট্রাইব্যুনালে। নথি সব ঠিক থাকলে তাঁদের নাম ফের জুড়ে যাবে তালিকায়।  সূত্রের খবর, ট্রাইব্যুনালে কম-বেশি ৭ লক্ষ আবেদন জমা পড়েছিল। এদিন ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং আবেদন নিষ্পত্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট।

কমিশনকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে ট্রাইব্যুনালে কতগুলি আবেদন এখনও বিচারাধীন, কতগুলি নিষ্পত্তি হয়েছে এবং কী ধরনের প্রতিকার চাওয়া হয়েছিল। কারণ, বাদ পড়া ভোটারদের আবেদন এবং নাম বাদ দেওয়ার দাবিতে করা আবেদনেপ হিসেব আলাদা। এই শুনানিতেই আদালত স্পষ্টভাবে বলে, এসআইআরে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়। ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাঁদের বঞ্চিত করা যায় না। উল্লেখ্য, এসআইআরে বাদ যাওয়া মতুয়াদের একটা বড় অংশ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলেই খবর। কারণ, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তবে অনুপ্রবেশকারী তকমা দিয়ে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁরা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কিন্তু যতক্ষণ না ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে বিদেশি তকমা দেওয়া যায় না। ফলে প্রকল্প বন্ধ করাও যায় না।  

You might also like!