Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

9 months ago

K Suresh: সমগ্র বিরোধী দল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে : কে সুরেশ

K Suresh
K Suresh

 

নয়াদিল্লি, ২ এপ্রিল : সমগ্র বিরোধী দল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে। জোর দিয়ে বললেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে সুরেশ বলেছেন, "বিরোধী দল হিসেবে আমরা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করব।" তিনি বলেছেন, "সমগ্র বিরোধী দল এই বিলের বিরুদ্ধে। যৌথ সংসদীয় কমিটির আমাদের সদস্যরাও এই বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল, ইন্ডি জোটের নেতারা সর্বসম্মতিক্রমে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।"

উল্লেখ্য, লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার বেলা ১২টায় বিলটি লোকসভায় পেশ হওয়ার কথা। রাজ্যসভায় এটি পেশ হতে পারে বৃহস্পতিবার। লোকসভায় দীর্ঘ সময় ধরে আলোচনার পরে বিলটি ভোটাভুটির মাধ্যমে পাশ করাতে চাইছে কেন্দ্রের এনডিএ সরকার। অন্য দিকে, এই বিলের বিরুদ্ধে এককাট্টা বিরোধী জোট ‘ইন্ডি’ও।

You might also like!