Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

3 months ago

Air emergency in Delhi: ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত রাজধানীর বাতাস, উদ্বিগ্ন দিল্লিবাসীরা

Air quality remains very poor in Delhi
Air quality remains very poor in Delhi

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ অব্যাহত। যত শীত পড়ছে ততই খারাপ হচ্ছে রাজধানীর বাতাসের মান। শুক্রবার ‘খুব খারাপ’ পর্যায়েই রইল মাত্রা। এদিন সকাল ৮টার তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৮৪, বেশ কিছু অঞ্চলে একিউআই চারশো ছাড়িয়েছে। দিল্লির মুন্ডকায় শুক্রবার সকালে দূষণের মাত্রা ৪৩৬। রোহিণীতে ৪৩২। অন্যদিকে আনন্দ বিহারে ৪০৮ ও জাহাঙ্গিরপুরীতে ৪২০, কনট প্লেসে ৪৬১, বেঙ্গলি মার্কেট এলাকায় ৩২২, অক্ষরধাম মন্দির এলাকায়ও একিউআই চারশো ছাড়িয়েছে।

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

You might also like!