Country

2 weeks ago

Sikkim Tunnel Collapse: সিকিমে সুড়ঙ্গ ধসের ঘটনায় মৃত্যু বেড়ে ১২, এখনও আটকে বহু

Rescue operation continues at the tunnel site
Rescue operation continues at the tunnel site

 

নামচি, ২২ জুলাই : সিকিমের নামচি জেলায় এনএইচপিসি সুড়ঙ্গ ধসের ঘটনায় এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৩ থেকে ১৫ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চলছে। নামচি জেলার পুলিশ সুপার (এসপি) সোনম ডোলমা জানিয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ, কয়লা খনি বিশেষজ্ঞদের দল এবং দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, সোমবার সিকিমের নামচি জেলার সামারদুং এলাকার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন বেশ কয়েক জন শ্রমিক। ধসের জেরে সুড়ঙ্গমুখ বন্ধ হয়ে যায়। ফলে ভিতরে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, মিথেন গ্যাস লিক করার কারণেই এই বিপর্যয়।

You might also like!