Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bilaspur : বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২

Death toll rises to 11 in Chhattisgarh's Bilaspur train accident
Death toll rises to 11 in Chhattisgarh's Bilaspur train accident

 

বিলাসপুর, ৫ নভেম্বর : বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে। সূত্রের খবর, বুধবার সকাল পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত একাধিক, তাঁদের অনেকেই আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিলাসপুর স্টেশনের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা। রেলের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় যাত্রীবাহী ট্রেনটির (ডেমু) লাল সিগন্যাল অমান্য করার কারণে।

রেলওয়ে বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিলাসপুর থেকে করবার গেভরা যাচ্ছিল ওই ডেমু ট্রেনটি। মাঝপথেই গাতোরা ও বিলাসপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় সেটি একটি মালগাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে ধাক্কার তীব্র অভিঘাতের ফলে যাত্রীবাহী কামরাগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…