Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

5 months ago

Cyclone Ditwah: ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, প্রবল বৃষ্টি তামিলনাড়ু ও পুদুচেরিতে

Cyclone Ditwah
Cyclone Ditwah

 

চেন্নাই, ৩০ নভেম্বর : ঘূর্ণিঝড় দিতওয়াহ-র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ব্যাপক বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। চেঙ্গালপাট্টুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়াহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের সমান্তরালে প্রায় উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিকে অগ্রসর হওয়ার সময়, ঘূর্ণিঝড়টি রবিবার (৩০ নভেম্বর) দুপুর এবং সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলরেখা থেকে কমপক্ষে ৭০ কিলোমিটার এবং ৩০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত হবে। ভারী বৃষ্টি হচ্ছে চেন্নাইয়েও। ঘূর্ণিঝড় দিতওয়াহ-র প্রভাবে পুদুচেরিতেও সমুদ্র উত্তাল, ঝোড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টি হচ্ছে। চেন্নাই সহ তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজনকে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে।

You might also like!