Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

Huge Pilgrim in Varanasi and Ayodhya: বারাণসী ও অযোধ্যায় জনস্রোত, ছুটির দিনে ভিড় ক্রমেই বাড়ছে

Huge Pilgrim in Varanasi and Ayodhya (Symbolic picture)
Huge Pilgrim in Varanasi and Ayodhya (Symbolic picture)

 

অযোধ্যা, ২৩ ফেব্রুয়ারি : রবিবার ছুটির দিনে বারাণসী ও অযোধ্যায় ঢল নামল পুণ্যার্থীদের। ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশ ও প্রশাসন। প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পর অধিকাংশ পুণ্যার্থীই রওনা দিয়েছেন বারাণসী ও অযোধ্যায়। তাই এই দুই শহরে রবিবার সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা চলে যাচ্ছেন বেশিরভাগ পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দির দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। রবিবারও সকাল থেকেই রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন রাম মন্দির দর্শনে। বহু পুণ্যার্থী গিয়েছেন বারাণসীতেও।


You might also like!