Country

3 weeks ago

Mumbai Crane Collapse: মুম্বইয়ের কুরলায় বাড়ির ওপর ভেঙে পড়ল ক্রেন, কমপক্ষে ১০ জন আহত

Eight injured as crane falls on houses during eviction drive in Mumbai
Eight injured as crane falls on houses during eviction drive in Mumbai

 

মুম্বই, ২১ আগস্ট : মুম্বইয়ের কুরলায় বাড়ির ওপর ভেঙে পড়ল একটি ক্রেন। শুক্রবার ভোররাতের এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোররাতে কুরলার কুরেশি নগরে একটি বাড়ির ওপর বিশাল এক ক্রেন ভেঙে পড়ায় ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বিএমসি-র জনসংযোগ কার্যালয় জানিয়েছে, "কাজ চলাকালীন একটি পোকলেইন মেশিন ব্যবহার করে ক্রেন বসানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত ৬ জনকে সিয়ন হাসপাতাল ও কুরলা ভাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।" শুক্রবার ভোররাত ২.৩৫-২.৪৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ক্রেনের ভারে ৪ থেকে ৫টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

You might also like!