Country

3 weeks ago

CJP Protest In Delhi: সিজেপি-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

CJP Parliament March in Delhi
CJP Parliament March in Delhi

 

নয়াদিল্লি, ২০ জুলাই : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লিতে। সোমবার সিজেপি-র সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ব্যাপক পুলিশ কর্মী মোতায়েন করে। এর অংশ হিসেবে ৫ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনা হয় জলকামানও।

ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। যন্তর-মন্তরে মিছিল শুরুর জন্য জমায়েত শুরু হতেই লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উল্লেখ্য, এই প্রতিবাদ মিছিল স্থলে এ দিন সকালে দেখা যায় আজাদ সমাজ পার্টি-কাশীরামের সভাপতি ও সাংসদ চন্দ্রশেখর আজাদ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে। এছাড়াও আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং ও অতিশী প্রতিবাদ মিছিলে যোগ দেন।

সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো বলেন, 'আমরা এই পদযাত্রার ওপরই মনোযোগ দেব। আজ তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রাটি পরিচালনার দিকে নজর দেব। আসুন, আমরা মূল বিষয়টির—অর্থাৎ শিক্ষার—ওপরই মনোযোগ টিকিয়ে রাখি, যা এই দেশের জন্য অত্যন্ত জরুরি; এবং আমরা সতর্ক থাকব।'

You might also like!