Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

5 days ago

Gorakhpur Link Expressway Accident: গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ; মৃত ৪, আহত আরও ৩ জন

Uttar Pradesh road accident
Uttar Pradesh road accident

 

গোরক্ষপুর, ২ অক্টোবর : উত্তর প্রদেশের আম্বেদকর নগর জেলায় গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার ভোরে একটি এসি ভলভো বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ, জৈতপুর থানার অন্তর্গত এলাকায়। বাসটি দিল্লি থেকে বিহারের দ্বারভাঙার দিকে রওনা দিয়েছিল। গতি এতই বেশি ছিল যে, ট্রাকটির পিছনে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ভলভো বাসের একটি দিকের বেশ কিছুটা অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শুরু হয় উদ্ধারকাজ। বাসের একটি দিক মারাত্মকভাবে দুমড়ে যাওয়ার কারণে ভেতরের যাত্রীরা আটকে পড়েছিলেন। প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত এবং আহত যাত্রীদের অধিকাংশই বিহারের বাসিন্দা। আহতদের উন্নত চিকিৎসার জন্য সদ্দরপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|

You might also like!