Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

3 weeks ago

Car Crash in Telangana: তেলেঙ্গানায় একাধিক গাড়িতে ধাক্কা বাসের; মৃত এক, আহত বেশ কয়েকজন

Car Crash in Telangana
Car Crash in Telangana

 

রাঙ্গারেড্ডি, ১৪ সেপ্টেম্বর : তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারল একটি বাস। সোমবার ভোরে হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে শামশাবাদের কাছে একটি বাস দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ও একটি হোটেলে ধাক্কা মারে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এক পুলিশ কর্তা জানান, "ঘটনাটি ভোরে ঘটেছে। আমরা বর্তমানে বিষয়টি তদন্ত করছি; তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।"

স্থানীয় সূত্রের খবর, ভোর ৫টা ৩০ মিনিটে দুর্ঘটনা ঘটে। বাসের চালক ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন; এতে পুরো অংশটি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ভেতরে থাকা শিশুও আহত হয়েছে। পুরো হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫-৬টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলটি সবেমাত্র খোলা হয়েছিল। এটি নির্মাণে ১৫-২০ লক্ষ টাকা খরচ হয়েছিল। ভিতরে থাকা সবকিছু নষ্ট হয়ে গিয়েছে।

You might also like!