Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Country

2 weeks ago

Karnataka Accident: কর্ণাটকের চিত্রদুর্গে বাস উল্টে দুর্ঘটনা, এক নার্সিং পড়ুয়া-সহ মৃত ৩

Two Killed After Bus Hits Roadside Signboard in Karnataka
Two Killed After Bus Hits Roadside Signboard in Karnataka

 

চিত্রদুর্গ, ২১ আগস্ট : কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক নার্সিং পড়ুয়া-সহ ৩ জনের। এছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঙ্গালুরুর ব্যানারঘাটা রোডের আরেকেরেতে অবস্থিত একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রীরা ১৬ আগস্ট গোয়া ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণ শেষে গোয়া থেকে বেঙ্গালুরু ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আহত এক নার্সিং পড়ুয়া জানান, "রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমরা বাসটি সজোরে ধাক্কা খেতে শুনলাম এবং সবাই চিৎকার করতে লাগল। কিছু মানুষ এগিয়ে এসে বাসের জানালাগুলি ভেঙে আমাদের বের হতে সাহায্য করেন। বাসে ৪৯ জন ছাত্রছাত্রী, দুজন শিক্ষক, একজন অশিক্ষক কর্মচারী ছিলেন।" অভিশপ্ত ওই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নর্দমায় পড়ে গিয়ে উল্টে যায়। তাতেই এই দুর্ঘটনা।

You might also like!