Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

1 year ago

Rahul Gandhi: আম্বেদকরজি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে বিজেপি : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের সমালোচনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কটাক্ষের সুরে রাহুল গান্ধী বলেছেন, আম্বেদকরজি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে বিজেপি। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছেন, "এই মন্তব্য সংবিধানের বিরুদ্ধে। তাঁরা শুরু থেকেই বলে আসছিল যে তাঁরা সংবিধান পরিবর্তন করবে। তাঁরা আম্বেদকর জি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে। তাঁদের একমাত্র কাজ হল সংবিধান এবং আম্বেদকর জির কাজ শেষ করা। পুরো দেশ এটা জানে।"

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-নিয়ে আলোচনায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামল কংগ্রেস।

You might also like!