Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Country

1 year ago

Kulgam encounter: বিরাট সাফল্য সুরক্ষা বাহিনীর, কুলগামে এনকাউন্টারে নিহত ৫ জঙ্গি

Kulgam encounter
Kulgam encounter

 

শ্রীনগর, ১৯ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাস-দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৫ সন্ত্রাসবাদী। সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন দু'জন জওয়ান আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বুধবার রাত থেকেই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বেহিবাগ এলাকার কাদ্দারে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রাখা হয়। বৃহস্পতিবার সকালে গুলির লড়াই শুরু হলে ৫ সন্ত্রাসী নিকেশ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও দু'জন জওয়ান আহত হয়েছেন।

You might also like!