Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Country

2 weeks ago

Badrinath Dham gate close: শীতের মরশুমের জন্য বন্ধ বদ্রীনাথ মন্দির, আচার-অনুষ্ঠান সম্পন্ন

Uttarakhand: Badrinath Dham portals to close for winter today
Uttarakhand: Badrinath Dham portals to close for winter today

 

চামোলি, ২৫ নভেম্বর : শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গেল চারধামের অন্যতম পবিত্র পুণ্যধাম বদ্রীনাথ। মঙ্গলবার দুপুরে পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। তার আগে এদিন সকাল থেকেই চলে আচার-অনুষ্ঠান। প্রায় ১২ কুইন্টাল ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বদ্রীনাথ মন্দির।

মঙ্গলবার দুপুর ২.৫৬ মিনিট নাগাদ শীতের মরশুমের জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রী বদ্রীনাথ ধাম। প্রায় ১২ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় মন্দির। মন্দিরের দরজা বন্ধ হওয়ার আচার-অনুষ্ঠান শুরু হয় দুপুর একটা থেকে। মন্দিরের দরজা বন্ধ হওয়ার অনুষ্ঠান প্রত্যক্ষ করতে এদিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে বদ্রীনাথ মন্দির। উল্লেখ্য, ইতিমধ্যেই যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ মন্দির শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এবার বন্ধ হল বদ্রীনাথ মন্দিরের দরজা।

You might also like!