Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Country

11 months ago

Narendra Modi: অসম শীঘ্রই উত্তর-পূর্বের উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে, প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

গুয়াহাটি, ২৫ ফেব্রুয়ারি : অসম স্টার্টআপ হাবে পরিণত হচ্ছে, শীঘ্রই উত্তর-পূর্বের উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত অ্যাডভান্টেজ অসম ২.০ বিনিয়োগ এবং পরিকাঠামো শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন, "অসম উত্তর-পূর্ব ভারতের একটি উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে।"

প্রধানমন্ত্রী জানান, তার সরকার এই অঞ্চলে যোগাযোগ, পরিকাঠামোর উন্নতি এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী যোগ করেছেন, ভারত কম খরচে উৎপাদন প্রক্রিয়ার জন্য মিশন মোডে কাজ করছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, গত কয়েক বছরে অসমের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, কারণ কেন্দ্র ও রাজ্য সরকার বেশ কয়েকটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে।

You might also like!