Country

3 weeks ago

Sukhendu Sekhar Roy Oath: বাঙালি ঐতিহ্যের বার্তা সংসদে! রাজ্যসভায় বাংলায় শপথ সুখেন্দুশেখর রায়ের

Sukhendu Sekhar Roy to take oath as BJP Rajya Sabha MP
Sukhendu Sekhar Roy to take oath as BJP Rajya Sabha MP

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   রাজ্যসভায় নতুন অধ্যায়ের সূচনা করলেন বাংলা থেকে নির্বাচিত বিজেপির তিন সাংসদ— সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায়। ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবি পরে তিনি রাজ্যসভার উচ্চকক্ষে বাংলায় শপথ নেন। তাঁর এই উপস্থিতি ও মাতৃভাষায় শপথগ্রহণ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার বার্তা হিসেবেই দেখা হচ্ছে। সংসদে নিজের নতুন দায়িত্ব পালনের পাশাপাশি বাংলার স্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। 

৪ মে বাংলায় বিপুল জনসমর্থন নিয়ে বিজেপি ক্ষমতায়। ওইদিন ভোটের ফলপ্রকাশের পর সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির বঙ্গ বিজয়ে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল দিল্লিতেও। ওইদিন মোদির পরনেও ছিল খাঁটি বাঙালি পোশাক। ভাষণের শুরুতে বাংলায় কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। বাঙালি অস্মিতার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন। তাঁর এই আচরণের নেপথ্যে অবশ্য অন্য এক কারণ ছিল। সদ্যবিদায়ী তৃণমূল সরকার যে বারবার বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে প্রচার করছিলেন, তার একটা পরোক্ষ জবাব দেওয়া। সেদিন দিল্লিতে বিজেপির ওই সদর দপ্তর ঘিরে ভরপুর বাংলার আবহ ছিল। 

কাট টু। ২০ জুলাই, সোমবার রাজ্যসভায় নতুন ইনিংস শুরু করা বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায়ের পোশাকেও সেই খাঁটি বাঙালির ছোঁয়া। রাজ্যসভায় বাংলা উচ্চারণে শপথ নিলেন তিনি। একইসঙ্গে এদিন নতুন ইনিংস শুরু করলেন সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। অবশ্য সংসদের উচ্চকক্ষে বাংলায় শপথ নেওয়া এই প্রথম নয়। এর আগে মার্চ মাসে বাংলার দুই নবনির্বাচিত সাংসদ – কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়ও নিজেদের মাতৃভাষায় শপথবাক্য পাঠ করেছিলেন।  

You might also like!