Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

1 week ago

India-Pakistan: সাম্বায় বড় সাফল্য, বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Jammu Kashmir Border
Jammu Kashmir Border

 

জম্মু, ১০ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের সাম্বায় নিয়ন্ত্রণ রেখার অদূরে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করলো সুরক্ষা বাহিনী। সাম্বা পুলিশ জানিয়েছে, একটি ৯ এমএম পিস্তল (চিনে তৈরি), ম্যাগাজিন-সহ একটি ৯ এমএম পিস্তল (অস্ট্রিয়ায় তৈরি), একটি চিনা হ্যান্ড গ্রেনেড এবং ১৬টি ১৯ এমএম তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নামানো হয়েছিল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শনিবার পালুরা গ্রামে তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী। পালুরা গ্রামে, স্থানীয়রা শুক্রবার গভীর রাতে প্রায় দুই মিনিট ধরে একটি ড্রোন দেখতে পান। এরপর শনিবার সকালে দিনের আলো ফুটতেই আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনী বৃহৎ পরিসরে তল্লাশি অভিযান চালায়। তাতেই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

You might also like!