Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Country

10 months ago

6 Congress MLA Suspended: রাজস্থান বিধানসভা থেকে সাসপেন্ড ৬ কংগ্রেস বিধায়ক, তোপ গেহলটের

Congress MLAs stage a protest in the Rajasthan Assembly
Congress MLAs stage a protest in the Rajasthan Assembly

 

জয়পুর, ২৫ ফেব্রুয়ারি : রাজস্থান বিধানসভা থেকে সাসপেন্ড হলেন ৬ জন কংগ্রেস বিধায়ক। ৬ জন দলীয় বিধায়ককে সাসপেন্ড করার প্রেক্ষিতে বিজেপির সমালোচনায় সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। মঙ্গলবার গেহলট বলেছেন, "জনগণ দেখছে কারা ভুল করছে। ক্ষমতাসীন পক্ষের দায়িত্ব বিরোধী দলকে সঙ্গে নিয়ে সভা পরিচালনা করা। তাঁরা (বিজেপি) সভায় কোনও আলোচনা চায় না, কারণ তাঁরা কোনও উত্তর দিতে পারছে না।"

রাজস্থান সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শচীন পাইলটও। তিনি বলেছেন, "প্রশ্নোত্তর পর্বে এক মন্ত্রী ইন্দিরা গান্ধীকে অপমান করার চেষ্টা করেন। এটা দুর্ভাগ্যজনক। আমরা শুধু চেয়েছিলাম, বিবৃতিটি প্রত্যাহার করা হোক ও তাঁর ক্ষমা চাওয়া উচিত। ৬ জন বিধায়ককে বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছে। আমাদের বিরোধী দলনেতা টিকারাম জুলি, রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা এবং অন্যান্য নেতারা আমাদের অসন্তোষ প্রকাশ করেছেন। সরকার বিবৃতিটি অপসারণ করেনি এবং মন্ত্রীও ক্ষমা চাননি।"

রাজস্থানের বিরোধী দলনেতা টিকারাম জুলি বলেছেন, "বিজেপি চায় না, বিধানসভা চলুক এবং সভায় বিরোধীরা থাকুক। তাঁদের উদ্দেশ্য গণতান্ত্রিক নয়... আমরা গান্ধীবাদী পথে যাব, প্রতিবাদ করব এবং তারপর ভবিষ্যতের জন্য কৌশল করব। আমরা পশ্চিম গেটে থাকব এবং তারপর সিদ্ধান্ত নেব।"

You might also like!