Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

5 months ago

Kalimpong accident: কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৪ জনের

Injured being admitted to a hospital after a car accident in Kalimpong
Injured being admitted to a hospital after a car accident in Kalimpong

 

গ্যাংটক, ৪ অক্টোবর  : কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল ৪ জনের। জখম আরও ৩ জন। শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকায়। জানা গিয়েছে, যাত্রী বোঝাই করে গাড়িটি পাথরঝোরা থেকে গ্যাংটক যাচ্ছিল। যাওয়ার পথে কালিম্পং থানা এলাকার ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে খবর।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতেরা হলেন গাড়ির চালক কমল সুব্বা, সমীর সুব্বা, জানুকা দর্জি এবং নীতা গুরুং। এরা প্রত্যেকেই বোজোঝাড়ি এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন সুনীতা থাপা, সান্দ্রিয়া রাই এবং সামিউল দর্জি। হতাহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে মেল্লি সিকিম হাসপাতালে। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপরদিক থেকে আসা অন্য একটি গাড়ির জোরাল আলোর ফলে এই অঘটন ঘটে। যদিও পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!