Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

1 week ago

Rescue Operation Underway: ফরিদাবাদে নলকূপে পড়ে গেল ৩ বছরের শিশু, দীর্ঘ চেষ্টার পর জীবিত উদ্ধার

3-year-old girl falls into borewell in Faridabad's Seehi village
3-year-old girl falls into borewell in Faridabad's Seehi village

 

ফরিদাবাদ, ২৮ সেপ্টেম্বর : হরিয়ানার ফরিদাবাদের সিহি গ্রামে খেলার সময় অসাবধানতাবশত একটি গভীর নলকূপে (বোরওয়েল) পড়ে যায় ৩ বছরের এক শিশুকন্যা। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও উদ্ধারকারী দলের টানা তৎপরতায় শিশুটিকে নিরাপদে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার সকালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ির কাছেই খেলছিল নেহা নামে শিশুটি। সেই সময় ফাঁকা পড়ে থাকা একটি নলকূপের গর্তে আচমকাই গলে পড়ে যায় সে। প্রায় ২০০ ফুট গভীর সেই নলকূপ। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শিশুটির মা কাঁদতে কাঁদতে জানান, "আমি ঘরে চা তৈরি করতে গিয়েছিলাম। চা বানিয়ে ফিরে এসেই শুনতে পাই আমার বাচ্চাটা নলকূপের গর্তে পড়ে গিয়েছে।"

ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে শিশুটিকে অক্ষত অবস্থায় গর্ত থেকে তুলে আনা হয়। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল কি না তা খতিয়ে দেখতে স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

You might also like!