Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Cooking

7 months ago

Amrut papad: নতুন কিছু ট্রাই করতে চান? পাকা পেয়ারা দিয়ে বানিয়ে নিন জমজমাট পেয়ারাসত্ত্ব

Amrut papad
Amrut papad

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়িতে বেশি করে পেয়ারা কিনেছিলেন, কিন্তু দু’দিন ফ্রিজে থাকতেই সেগুলো অতিরিক্ত পেকে গিয়েছে—এমন অভিজ্ঞতা অনেকেরই। পাকা পেয়ারা অনেক সময় বাড়ির সদস্যদের খেতে ইচ্ছে করে না, পোষা পাখিরাও সীমিতটাই খেতে পারে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ফলের শেষ পরিণতি হয় ডাস্টবিনে। তবে রন্ধনশিল্পীরা জানেন, পাকা ফল ফেলে না দিয়ে ছক বদলে নতুন রন্ধন তৈরি করার কৌশল। সেই কৌশলেরই এক সুলভ উদাহরণ দিলেন শেফ পঙ্কজ ভাদুড়িয়া।

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে তিনি শেয়ার করেছেন পাকা পেয়ারা দিয়ে বানানো এক অভিনব পদ—‘পেয়ারাসত্ত্ব’। আমসত্ত্বের কথা সবাই জানেন, তবে পেয়ারা দিয়েও একই রকম সুস্বাদু, টক-ঝাল-মিষ্টি সত্ত্ব তৈরি করা যায়, যা দীর্ঘদিন যেমন সংরক্ষণ করা যায় তেমনই স্বাদেও সুস্বাদু।

উপকরণ:

৩টি পাকা পেয়ারা

আধ কাপ চিনি

১টি লেবু

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো বিটনুন

২-৩ ফোঁটা পছন্দের র‌ঙের ফুড কালার

১ চা চামচ মাখন

পদ্ধতি: পেয়ারাগুলি টুকরো করে কেটে নিয়ে কুকারে আধ কাপ জল দিয়ে সেদ্ধ করে নিন। এ বার জল ফেলে দিয়ে পেয়ারাগুলি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি ভাল করে ছেঁকে নিন, যাতে সমস্ত বীজ বেরিয়ে যায়। এ বার ননস্টিক পাত্র গরম করে পেয়ারার মিশ্রণ ঢেলে দিন। সেই মিশ্রণে একে একে চিনি, নুন, গোলমরিচগুঁড়ো, লঙ্কাগুঁড়ো আর লেবু মিশিয়ে ভাল ফুটতে দিন। মিশ্রণটি ফুটে উঠলে ফু়ড কালার আর মাখন দিয়ে নাড়াচাড়া করুন। মিশ্রণটি কড়াই থেকে ছেড়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি থালায় ভাল করে তেল লাগিয়ে পেয়ারার মিশ্রণের পাতলা স্তর ভাল করে ছড়িয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে চৌকো করে কেটে নিন। এক একটি চৌকো শিট নিয়ে রোল বানিয়ে নিন। শীতের দুপুরে এই পেয়ারাসত্ত্ব খেতে কিন্তু বেশ লাগবে।

You might also like!